টাঙ্গাইলের সখিপুর পৌরসভার গান্দিনাপাড়া এলাকায় মুক্তা রানী (৫৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুক্তা রানী সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গান্দিনাপাড়া এলাকার বাসিন্দা এবং সিঙ্গাপুর প্রবাসী বাদল চন্দ্রের স্ত্রী।
পরিবারের দাবি তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন, এটি আত্মহত্যা হতে পারে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
সখিপুর থানা পুলিশ জানায়, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

