ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের অঞ্চলভিত্তিক পুরস্কার বিতরণ, দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে অঞ্চলভিত্তিক পুরস্কার বিতরণ, দাবি পরিশোধ ও উন্নয়ন সভা আজ ১২ আগষ্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. কাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম, বাহার উদ্দিন মজুমদার এবং ইসলামী তাকাফুলের কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ফরিদপুর এরিয়া ইনচার্জ মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ভালো পারফরম্যান্সের জন্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের অঞ্চলভিত্তিক পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি গ্রাহকদের বীমা দাবি পরিশোধ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ হায়দার রহমান (রিপন হাবিব)। তিনি গ্রাহকসেবা আরও উন্নত করা এবং বীমা কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির কার্যক্রমকে আরও এগিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এসময় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. কাজিম উদ্দিন বলেন, “গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিই আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধের পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাউতারায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়ল সাঁকো, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি; নিচ পরে যান উপজেলা নেতৃবৃন্দ

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে দীর্ঘদিন ধরে জীর্ণশীর্ণ কাঠের সাঁকো