নড়াইলে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালন

নড়াইলে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে দিবসটিকে পালন করে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।
বুধবার সকালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন  নড়াইলের উপপরিচালক মো: মনিরুজ্জামান। এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন নড়াইলের সহকারী কমিশনার মোঃ রুবেল শেখ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো- অর্ডিনেটর আব্দুল মান্নান কবীর, সহকারী পরিচালক সাহিদুল ইসলাম, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার  সদস্য সচিব সাংবাদিক মোঃ আল- আমিন,সাংবাদিক সৌরভসহ প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
এই সময় বক্তরা বলেন,আজকের যুবসমাজ বিশ্বের সম্পদ যুবদের সৃজনশীলতা, সাহস ও প্রযুক্তির উৎকর্ষে বলীয়ান। সমাজ থেকে অন্যায়, বৈষম্য, কুসংস্কার ও দুর্নীতি দূর করতে তরুণদের এগিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাউতারায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়ল সাঁকো, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি; নিচ পরে যান উপজেলা নেতৃবৃন্দ

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে দীর্ঘদিন ধরে জীর্ণশীর্ণ কাঠের সাঁকো