মাদারীপুরের শিবচরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বর্তমান কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হেয়েছ। আটকৃত ব্যক্তিরা হলেন, ভান্ডারীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করা আঃ সামাদ হাওলাদার। তিনি মৃত সুলতান হাওলাদারের ছেলে এবং ভান্ডারীকান্দি দক্ষিণ ক্রোবচর এলাকার বাসিন্দা। অপরজন ভান্ডারিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য সম্পাদক মোঃ নয়ন হাওলাদার। তিনি ফজলেম হাওলাদারের ছেলে এবং ভান্ডারীকান্দি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন হাওলাদার ভান্ডারীকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এএসআই শরিফুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ভান্ডারীকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তাৎক্ষণিকভাবে শিবচর থানার হেফাজতে নেওয়া হয়। আটক দুজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম ঠেকাতে নিয়মিত টহল ও অভিযান চলমান রয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানান।


