গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও নিয়োগ নিয়ে ইউএনও অফিস ভাংচুর

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদে নিয়োগ বাতিলের দাবিতে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা ইউএনওকে উদ্দেশ্য করে জুতা মারার স্লোগান দিতে থাকেন।
​আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদের প্রাঙ্গণে এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে মর্মে এই নিয়োগ বাতিলের দাবিতে এবং অসন্তোষ থেকে উত্তেজিত জনতা ইউএনও কার্যালয়ে হামলা চালান।
ঘটনাস্থলে উপস্থিত থাকা একাধিক ব্যক্তি জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অস্বচ্ছতা এবং সুপারভাইজার পদে বিতর্কিত নিয়োগের কারণে তারা দীর্ঘসময় ধরে ক্ষুব্ধ ছিলেন। সেই ক্ষোভ থেকেই তারা ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন, যা পরবর্তীতে ভাংচুরে রূপ নেয়। ​এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন