দীঘিনালায় বৌদ্ধদের শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত

খাগড়াছড়ির দীঘিনালায় ঐতিহ্যবাহী কামাকুছড়া ধর্ম্মাংকুর (ধলাইম) বৌদ্ধ বিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা যথাযোগ্য ধর্মীয় মর্যদায় পালন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দীঘিনালায় ঐতিহ্যবাহী কামাকুছড়া ধর্ম্মাংকুর (ধলাইম) বৌদ্ধ বিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা পূণ্যময় তিথিতে সকালে বুদ্ধপূজা, পঞ্চশীলগ্রহণ, ত্রৈ-মাসিক ত্রিচীবর দান ও বুদ্ধমূর্তিদান,সংঘদান, অষ্টপরিস্কারদান সহ নানাবিধ দানকার্য সম্পূর্ণ করা হয়।

এই পূণ্যময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত লোক বংশ মহাথের মহোদয়। পূণ্য তিথিতে ছিলেন ভদন্ত লোকমিত্র থের, সাধারণ সম্পাদক, পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ,ভদন্ত করুণা বংশ থের, সহ-তথ্যও প্রকাশনা সম্পাদক,পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এবং বিভিন্ন বিহার থেকে আগত পবিত্র ভিক্ষুসঙ্ঘ। ভদন্ত লোকমিত্র থের তার ধর্মালোচনায় আষাঢ়ী পূর্ণিমা এবং ভিক্ষুদের ত্রৈ-মাসিক বর্ষাব্রত অধিষ্ঠান সম্পর্কে তাৎপর্য তুলে ধরেন।

এ পূর্নিমায় বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে যেমন
১) তথাগতের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ,
২) গৃহাভিনিস্ক্রমন বা গৃহত্যাগ,
৩) ঋষিপতন মৃগদাবে ধর্মচক্র প্রবর্তন,
৪) যমক প্রতিহার্য্য ঋদ্ধি প্রদর্শন,
৫) মাতাকে ধর্মদান করার জন্য তাবতিংস স্বর্গে গমন করেন।

ভদন্ত লোক বংশ মহাথের মহোদয় উপদেশমূলক ধর্মদান প্রদান করে  বিশ্বে সকল প্রাণীর মঙ্গলময় জীবন, ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন