গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গলাচিপা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালিতে নেতৃত্ব দেন গলাচিপার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মো. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী ও জেলেরা অংশ নেন।
র‍্যালি শেষে গলাচিপা উপজেলার সরকারি দীঘিসহ বিভিন্ন জলাশয়ে নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দুইজন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান এবং প্রেসক্লাব গলাচিপার সভাপতি খালিদ হোসেন মিল্টন।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খোকনসহ বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবী ও জেলেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন