নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

নোয়াখালী সদর উপজেলার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ওমর নাসির সাজু (৩২), ওমর শরীফ সুলতান (২৫) এবং নোয়াখালী পৌরসভা এলাকার মো. সৌরভ (২৭)। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ফিরোজ মাহমুদ বাপ্পী (২৭), কুদরত উল্যাহ (৬৫) ও হারুনুর রশীদ বাবুল (৪৫)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ মে দুপুরে নোয়াখালী সরকারি কলেজের হোস্টেলের পুকুরে কুকুরকে গোসল করানোকে কেন্দ্র করে বিরোধের জেরে শালিসি বৈঠক বসে। পরে পূর্বপরিকল্পিত হামলায় গুলিতে ওয়াসিম, রাজিব ও ইয়াছিন নিহত হন। এ ঘটনায় নিহত রাজিবের স্ত্রী সুধারাম থানায় হত্যা মামলা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে গলাচিপা দিঘিসহ উপজেলার ৮টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির ২৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশরাফুজ্জামান, পৌর মৎস্য দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন প্রমুখ। এছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজসহ প্রান্তিক মৎস্য চাষীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস্য চাষে সফলতার জন্য উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা গ্রামের আলাউদ্দিন কাজী এবং সদর ইউনিয়নের পূর্ব রতনদী মৎস্যজীবী সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।