রংপুরে থানায় জিডি এবং আদালতে মামলা করেও ন্যায় বিচার না পেয়ে ভুক্তভোগী কিশোরী নারীর আর্তনাদ তদন্তকারী অফিসারকে দায়ী করছেন বাদী

অভিযোগ সূত্রে জানা যায় রংপুর জেলার তাজহাট থানাধীন খোদ্দ কাশিনাথ পুর  কাফ্রিখাল এলাকার বাসিন্দা মোঃ কাবেজ উদ্দিন এর মেয়ে মোছাঃ মেরিনা আক্তার।
বাদী হয়ে তাজহাট থানায় জিডি করেন বিগত ১৪/০১/২০২৫ ইং তারিখে হাজহাট থানা জিডি নং (৫০১) এবং রংপুর জেলা লিগাল এইড এ মামলা করেন বিগত ০৭/০৮/২০২৫ ইং (তারিখে) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর (২৫) (১)(২) দ্বারার নালিশী মামলার আবেদন করেন।
এরপর তদন্তভার গ্রহণ করেন তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (মিলন)
ভুক্তভোগী নারী অভিযোগ উল্লেখ করেন বিভিন্ন ফেসবুক আইডিতে তার ছবি ব্যবহার করে বিস্তৃত পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মানহানি মুলক অপরাধের প্রতিকার চেয়েছেন তিনি।
ভুক্তভোগী কিশোরী অভিযোগ করে বলেন ২০২৫ সালে থানা এবং আদালতে ন্যায় বিচারের প্রার্থনা করেও তদন্তকারী অফিসার পক্ষ পাতিত্ব আচরণ এবং তদন্ত দীর্ঘায়িত করে অপরাধীর পক্ষে অবলম্বন করছেন বলে জানান ভুক্তভোগী (কিশোরী)
এদিকে তদন্তকারী অফিসার মিলনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে নেয় তিনি এক এক সময় এক এক বক্তব্য উপস্থাপন করেন গণমাধ্যমের কাছে তিনি বলেন বাবার অসুস্থতায় তিনি নিয়মিত অফিস করতে পারছেন না এরপর পুনরায় যোগাযোগ করা হলে তিনি বলেন তার বাবার মৃত্যুর কারণে তদন্ত দীর্ঘায়িত হচ্ছে।
এদিকে অভিযুক্ত মোঃ মুজাহিদুল ইসলাম বাপ্পি (৩৫) পিতা মোসলেম উদ্দিন সাং পুলাং পাড়া ৫ নং ওয়ার্ড ৫ নং সরই ইউপি থানা লামা জেলা বান্দরবান পার্বত্য জেলা
এদিকে ভুক্তভোগী কিশোরী থানা এবং আদালতে শরণাপন্ন হয়েও  আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় অভিযুক্ত বাপ্পী ব্যাপরোয়া হয়ে বাদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হ্যাও প্রতি পূর্ণ করে মানহানি করে আসছে অভিযুক্ত বাপ্পী।
এদিকে অনুসন্ধানে দেখা যায় বিগত ২৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে বাদীর অভিযোগের ভিত্তিতে কেয়াজু পুলিশ ফাঁড়ির
এ এসআই নাদিম খান এর অভিযোগ স্বীকার করে একটি লিখিত অঙ্গীকার করেন অভিযুক্ত বাপ্পী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে গলাচিপা দিঘিসহ উপজেলার ৮টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির ২৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশরাফুজ্জামান, পৌর মৎস্য দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন প্রমুখ। এছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজসহ প্রান্তিক মৎস্য চাষীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস্য চাষে সফলতার জন্য উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা গ্রামের আলাউদ্দিন কাজী এবং সদর ইউনিয়নের পূর্ব রতনদী মৎস্যজীবী সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।