জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকাকে আবার হারালেন বাংলাদেশের যুবারা

এম জিশান পারভেজ।।

ফাইনাল নিশ্চিত হয়ে গেছে দুই দলেরই। তবে ফাইনালের আগে আত্মবিশ্বাসের জোগান পাওয়ার একটা লড়াই ছিল। সেটি পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলই।
হারারেতে আজ ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে তারা হারিয়েছে ৫ উইকেটে। এই টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হলো দল দুটি। আগের দুটিতে একটিতে জিতেছিল বাংলাদেশ, আরেকটিতে দক্ষিণ আফ্রিকা।
আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়ের ভিত গড়ে দিয়েছেন বোলাররা। প্রোটিয়াদের ১৪৭ রানে অলআউট করে দেওয়ার পর ওই রান ২৯.৩ ওভারেই তাড়া করে ফেলেন ব্যাটসম্যানরা।
টসে জিতে বোলিং করতে নামার পর চতুর্থ ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ইকবাল হোসেন। ৯ বলে ৫ রান করা ফন শালকভিককে ফেরান তিনি। পরের ওভারে আরেক ওপেনার আদনান লাগাডিয়েনকে ফিরিয়ে দেন আল ফাহাদ। বাদ যায়নি পরের ওভারও। ষষ্ঠ ওভারে দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের পতন ঘটান সানজিদ মজুমদার, আউট হন প্রোটিয়াদের অধিনায়ক জেসন রোলেস (৬ বলে ৪ রান)।
সানজিদ এরপর নিয়েছেন আরও তিন উইকেট। দক্ষিণ আফ্রিকাও শুরুর ধাক্কা সামলে নিতে পারেনি। মাঝে বিহান প্রিটোরিয়াসের সঙ্গে পল জেমসের ৩২ রানের জুটিই দলটির পক্ষে সর্বোচ্চ হয়ে থেকেছে। ৬৭ বলে ৩৩ রান করে আল ফাহাদের বলে আউট হন জেমস। শেষ দিকে ৫৯ বলে ৩৯ রান আসে বান্দিলে এমবাথার ব্যাট থেকে। ৪ উইকেট নেওয়া সানজিদ ৮ ওভারে ৩৯ রান দেন। ২ উইকেট করে পান ফাহাদ ও সামিউন বাসীর।

রান তাড়ায় নেমে শুরুতে ধাক্কা খেয়েছিলেন বাংলাদেশের যুবারা। ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর হারের ভয়ও ধরেছিল। তবে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ৮০ রানের জুটিতে দলকে জয় এনে দেন মোহাম্মদ আব্দুল্লাহ ও সামিউন। ৪৭ বলে ২০ রান করে আব্দুল্লাহ ও ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন সামিউন।

শুক্রবার নিজেদের পরের ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১০ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

1

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

2

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

3

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

4

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

5

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

6

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

7

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

8

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

9

ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র

10

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

11

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

12

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

13

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

14

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

15

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

16

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

17

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

18

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

19

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

20