মোঃ তারিকুল ইসলাম
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনায় ২৭ বছর পর লটারির মাধ্যমে হস্তান্তর হলো বাজারের ২১০টি ভিটি

কুমিল্লার হোমনায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৭ বছর পর জয়পুর হযরত শাহ জালাল মার্কেটের ২১০টি দোকানের ভিটি লটারির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০টায় বাজার কমিটির আয়োজনে প্রকাশ্যে এই লটারি অনুষ্ঠিত হয়। দোকান মালিকদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ ও সর্বসম্মত উপায়ে প্রতিটি ভিটির স্থান নির্ধারণ করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম। তিনি বলেন, এই মার্কেটটি হোমনার একটি সম্ভাবনাময় ব্যবসায়িক কেন্দ্র। ১৯৯৬ সালে এর জন্য জমি ক্রয় করা হলেও বিভিন্ন কারণে এতদিন দোকান হস্তান্তর সম্ভব হয়নি। আজকের এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের স্বপ্ন পূরণ হলো।


প্রতিটি ভিটির পরিমাণ ০.৩৫ শতাংশ। এর মধ্যে ৬টি ভিটি কাঁচাবাজারের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অন্যান্য সব দোকানের জন্য গলির বাইরে পূর্ণ জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি দোকান মালিকের নামে রেজিস্ট্রি করে দলিল হস্তান্তর করা হবে বলে জানান বাজার কমিটির সেক্রেটারী ও হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার আল ক্বাদেরী।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, থানা প্রেস ক্লাব সভাপতি মো. কামাল হোসেন, সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম তারেক, মো. জুয়েল রানা, তিতাস উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মো. মহাসিন বেপারী, মো. আবুল হোসেনসহ ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দোকান মালিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

দোকান বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে সভাপতি মাহফুজুল ইসলাম বলেন, যার ভাগ্যে যেটি এসেছে সেখানে দ্রুত দোকান নির্মাণ করে ব্যবসা শুরু করুন। আশাকরি অচিরেই শাহ জালাল মার্কেট হোমনার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

1

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

2

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মহিলা দলের এই সম্মেলন অন

3

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

4

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

5

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

6

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

7

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

8

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

9

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

10

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল

11

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

12

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

13

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

14

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

15

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

16

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

17

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

18

ময়মনসিংহে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে

19

রায়গঞ্জে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও খা

20