জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

মোঃ রাতুল হাসান লিমন

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, একজন প্রার্থীর ওপর হামলার ঘটনা প্রমাণ করে দেশে নির্বাচনী পরিবেশ এখনও স্বাভাবিক হয়নি। নারায়ণগঞ্জে তাদের একাধিক প্রার্থীর প্রচারণা সামগ্রী ছিঁড়ে ফেলার পাশাপাশি ব্যানার লাগাতে গিয়ে কর্মীরা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এসব কথা বলেন আল আমিন।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণাকে তারা স্বাগত জানালেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সরকারের, প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক হামলার ঘটনাগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আল আমিন আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে দেশের নাগরিকদের ওপর, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তির বিরুদ্ধে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের হলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি পুনরায় মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে বলে সতর্ক করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের সাবেক সভাপতি মাহফুজ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞত

1

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

2

যৌথ অভিযানে হেরোইনসহ একজন গ্রেফতার

3

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

4

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপ

5

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

6

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

7

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

8

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

9

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

10

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

11

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

12

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

13

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্

14

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

15

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

16

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

17

ঠাকুরগাঁওয়ে ১৪টি ঘর পুড়ে ছাই

18

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

19

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

20