জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

মো: ফখর উদ্দিন
নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৪ জন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাইজদী-রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে ও এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট টু সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, খুলনার পাংশি গ্রামের বাসিন্দা ও মেঘনা গ্রুপে আর.এম গোলাম সরোয়ার (৪৭) ও কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে বেলাল হায়দার (৪৬)।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরোয়ার মেঘনা গ্রুপে আর. এম হিসেবে নোয়াখালীতে কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মাইজদী-রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা কবিরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে উপজেলার কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় পৌঁছলে সোনাপুরগ্রামী একটি ট্রেনিংকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি আরোহী ৪ জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মো.শাহীন মিয়া বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রেনিংকার ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

1

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

2

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

3

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

4

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

5

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

6

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

7

পুলিশই জনতা, জনতাই পুলিশ

8

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

9

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

10

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

11

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

12

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

13

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

14

নরসিংদীতে ডা.আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির

15

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

16

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

17

গ্যাস সংকটে রান্নাঘর অচল

18

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

19

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

20