মোঃ করিম উদ্দিন
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে কৃষক হত্যায় ৩ ভাইয়ের যাবজ্জীবন

গোয়াইনঘাটে কৃষক তেরা মিয়া হত্যা মামলার রায়ে ৩ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ মে) সিলেটের অতিরিক্ত দায়রা জজ (৫ম) আদালতের বিচারক ঝলক রায় এ রায় ঘোষণা করেন।
রায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. খালেদ আহমদ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডিতরা হলেন, গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওরের আব্দুল কাদির, আব্দুল নূর ও আব্দুল জলিল। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদিরের জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আব্দুল কাদিরের ভাইয়েরা সুরুজ মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তেরা মিয়াকে (৩০) ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। আহত তেরা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যার ঘটনায় নিহতের বড় ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম পাঁচ সহোদরকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
২০১১ সালের ১০ এপ্রিল অভিযোগ গঠন করে মামলার বিচারকার্য শুরু হয়। বিচাকালে ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্যের ওপর ভিত্তি করে প্রদান করেন বিচারক। রায়ে অপর দুই সহোদর আব্দুল শুক্কুর ও রহমত উল্লাহকে খালাস দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

1

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

2

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়

3

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

4

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

5

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

6

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

7

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

8

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার

9

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

10

রাজনগরে ছিনতাই:৩ গ্রেফতার, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

11

কয়রায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

12

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

13

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

14

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

15

নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

16

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

17

ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন

18

মাদারীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন "সেনাপতি দিঘি"

19

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

20