জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

 সুমন আহমদ খান 
 জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শাহপরান (র.) এলাকা সিলেট সিটির অন্তর্ভুক্ত হলেও এখানকার মানুষ এখনো সিটি করপোরেশনের মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সাপ্লাই পানি ও প্রয়োজনীয় সেবা না থাকায় এলাকাটি আজও গ্রামাঞ্চলের মতো অনুন্নত রয়ে গেছে।
রোববার সকালে সিলেট নগরীর শাহপরান (র.) থানা এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচিত হলে এবং জামায়াত-জোট ক্ষমতায় এলে বৃহত্তর শাহপরান এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত ও কার্যকর উন্নয়ন নিশ্চিত করা হবে।
মাওলানা হাবিবুর রহমান বলেন, অতীতে অনেক জনপ্রতিনিধি এলেও এ এলাকার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অবিচার ও বৈষম্যের কারণে উন্নয়ন থমকে আছে। এখন পরিবর্তনের সময় এসেছে। দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয় এটি সাম্য, সুবিচার ও ন্যায়ের প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করলে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণসংযোগ উপলক্ষে শাহপরান (র.) গেইট থেকে মাজার পর্যন্ত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। পরে শাহপরান (র.) এলাকা ও রবিরবাজারে গণসংযোগ করেন তিনি। এসময় বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগে উপস্থিত ছিলেন শাহপরান (র.) থানা জামায়াতের আমীর শামীম আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ জামায়াত, ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


 
 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

1

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

2

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

3

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

4

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

5

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

6

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

7

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

8

কোনাখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

9

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

10

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যে

11

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্ম

12

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

13

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

14

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

15

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

16

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

17

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

18

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

19

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

20