হাবিবুর রহমান খান পিয়াস
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাভারে প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যা

সোমবার(১৯শে মে ২০২৫ইং)রাত সাড়ে ৯ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।সরজমিন তথ্য অনুযায়ী প্রাথমিক ভাবে জানা যায় নিহত শাহিন(২৫)একজন রংমিস্ত্রি।তবে ঘটনার পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এদিকে গুলির শব্দে আতঙ্কিত হয়ে ঘটনার আশেপাশের চলচলরত লোকজন ছোটাছুটি শুরু করেন।পরবর্তী গুলিবিদ্ধ হয়ে নিহতের নিথর দেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানার পুলিশকে খবর দেন এলাকার প্রত্যক্ষদর্শী।এদিকে হত্যার খবর পেয়ে ছুটে এসে ঘটনাস্থল ঘিরে রেখেছেন সাভার মডেল থানা পুলিশ,গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের সদস্যরা।তবে কে বা কারা কি উদ্দেশ্যে প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা র‍্যাবের এক কর্মকর্তা বলেন, নিহত যুবককে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে,এতে ঘটনাস্থল থেকে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়।তাছাড়া নিহত শাহীন সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুরের কোটাপাড়া এলাকার মোঃ কবির হোসেনের ছেলে বলে জানা যায়।সে ঘটনাস্থলের পাশেই বরুনের মালিকানাধীন কামনা অটোমোবাইল নামক প্রাইভেটকার গ্যারেজে পেইন্টিং মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।এদিকে শাহীনকে গুলি করে হত্যার খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন কামনা অটো মোবাইল গ্যারেজের মালিক বরুন।ঘটনার উপস্তিতি প্রত্যক্ষদর্শীদের তথ্য সুত্রে জানা যায়,রাত সাড়ে ৯ ঘটিকার সময়ের দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির সঙ্গে ব্যাংক কলোনির শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন।তারা কিছু দূর হেটে গেলে সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান।শাহীন মাটিতে লুটিয়ে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই প্রাণ হারান।এদিকে গ্যারেজের কর্মচারী আব্দুর রব জানায়,নিহত শাহীন অনেক ভালো লোক ছিল। সে দুই বছর ধরে আমাদের সঙ্গে কাজ করত।তার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল বলে শুনি নাই কখনও।(১৯শে মে) সোমবার সারাদিন এবং সন্ধ্যায়ও গ্যারেজে কাজ করেছে।এছাড়াও নিহতের ছোট ভাই মোঃ আরিফ হোসেন বলেন,আমার ভাই কারো কোনো ক্ষতি করেনি। তাহলে কেন তাকে হত্যা করা হলো।এখন তার একমাত্র শিশুপুত্র এবং স্ত্রীর কি হবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।এদিকে ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জুয়েল মিঞার কাছে জানতে চাইলে তিনি বলেন,ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।তাছাড়া নিহতের মৃতদেহ প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে।এছাড়াও হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

1

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

2

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী এইচ এম ই

3

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

4

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

5

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

6

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

7

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

8

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

9

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

10

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

11

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

12

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

13

ধামরাই সবজি বিক্রি করে চলে কুটিপাতির সংসার

14

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

15

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

16

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

17

মানবতার ফেরিওয়ালা ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব

18

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

19

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণ

20