জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

 মোছাদ্দেকুর

দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীরভাবে শোক প্রকাশ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রংপুর সদর উপজেলা শাখা  বিএনপি।
 মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ রংপুর সদর উপজেলা শাখা বিএনপি'র সংগ্রামী সভাপতি শাহ মোঃ মাসুদ রানা ও বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন বলেন বাংলাদেশের নতুন প্রহর মাদার অফ ডেমোক্রাতি এবং আমাদের চিরকালীন প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই।  দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাঅবস্থায় মঙ্গলবার সকাল ৬ টার দিকপ তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ( ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুধু একটি রাজনৈতিক শুন্যতা তৈরি হয়নি, বরং বাংলাদেশ তার মমতাময়ী অভিভাবককে হারালো। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তিনি যেভাবে প্রতিকুল সময়ে দেশের হাল ধরেছিলেন, তা বিশ্ব ইতিহাসে বিরল। তিনি ছিলেন হিমালয়সম ধৈর্যের প্রতিক,কারাবরণ, অসুস্থতা আর আর ব্যাক্তিগত শোককে তুচ্ছ করে তিনি আমৃত্যু এদেশের মানুষের অধিকারে কথা বলে গেছেন। তাঁহার মৃত্যুতে একটি আপোষহীন ইতিহাসের অবসান হলো। তাঁহার বিদায়ে আমরা এমন এক আলোকবর্তিকা হারালাম, যাহার অভাব কোনদিন পূরণ হবার নয়। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়া'র নাম স্বর্ণাক্ষরে লেখা রবে। কারণ বাংলাদেশ যখনই কোন সঙ্কটে বা দূর্যোগে পড়েছে তখনই বেগম খালেদা জিয়া হাল ধরেছিলেন শক্তভাবে। যিনি তাঁর জীবদ্দশায় কখনোই অধিপত্যেবাদী শক্তির কাছে মাথানত কিংবা আপোষ করেননি। সঙ্কটে-সংগ্রামে তিনি ছিলেন অবিচল। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে বহু চড়াই উৎরাই পেরিয়েছেন। তাঁর সততা, সাহস ও আপোষহীন দেশপ্রেম তাঁহাকে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী আসেন বসিয়েছিল তিনবার। 
আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, তিনি যেন এই মহীয়সী নারীকে সকল পাপ মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
মহান রব যেন তাঁহার পরিবারের এবং দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করেন। আমীন


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

1

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

2

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

3

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

4

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

5

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

6

দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে

7

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন মুর্শিদা জামান বেল্টু

8

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

9

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

10

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

11

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

শামীম তালুকদার স্ব পদে বহাল।

14

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত নিম্ন আয়ে

15

রাজিবপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে সংবর্ধন

16

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

17

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফির

18

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠ

19

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার

20