সাভারের হেমায়েতপুর এলাকা থেকে গতকাল(১৯মে) রাতে ৪ শত পিস ইয়া*বা সহ সালাউদ্দীন (৪৮) নামে এক মা*দক ব্যবসায়ীকে গ্রেফ*তার করেছে ডিবি ঢাকা জেলা উত্তর।
পুলিশ জানায় গত কয়েকদিন যাবত মাদক ব্যবসায়ি সালাউদ্দিনকে গ্রেফতার করার জন্য পুলিশ উঠে-পড়ে লাগে কিন্তু পর্যাপ্ত খোজ না পাওয়ায় তাকে আটক করা হয় নি। কিন্তু ১৯ মে রাতে ডিবি পুলিশ বিশেষ সংবাদ এর মাধ্যমে একটি অভিজান চালায় তাতে আটক হয় এই মাদক ব্যবসায়ি৷
স্থানীয়রা জানায় এই মাদক ব্যবসায়ির জন্য নষ্ট হচ্ছে যুব সমাজ৷ দিন দিন বাড়ছে এসব মাদকের কারবারি। এবং তাদের সাথেও জড়িত এই যুব সমাজের কিছু লোক৷
সাভার মডেল থানার ওসি জানান তাকে আটক করা হয়েছে, যথাযথ সময়ে আমরা তাকে আদালত এ পেশ করবো বলে জানান তিনি ।
মন্তব্য করুন