মোঃ আবীর হাসান
প্রকাশঃ 8-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাভারের আশুলিয়ায় এলাকায় তীব্র লোডশেডিং এর কারনে ভোগান্তিতে আছে সাধারণ জনগণ

আশুলিয়া এলাকায় গভীর রাতে দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত একটানা বিদ্যুৎ না থাকায় ঘুম, নিরাপত্তা এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিপাকে পড়েছে আশুলিয়া ও এর আশপাশের এলাকার মানুষ।
নির্বিচারে এই লোডশেডিংয়ে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রচণ্ড গরমে ঘরে থাকা দায় হয়ে উঠেছে, আবার বাহিরেও নিরাপত্তার অভাব। বাইপাইল, জামগড়া, আরিচা রোড, নবীনগর ও এর আশেপাশের এলাকার অনেক বাসিন্দা অভিযোগ করেছেন, প্রায় প্রতিদিনই একাধিকবার বিদ্যুৎ চলে যায় এবং গভীর রাতে লোডশেডিং স্থায়ী হয় ৩ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত।
স্থানীয় এক গার্মেন্টস কর্মী বলেন, “সারাদিন কাজের পর রাতে একটু ঘুমাতে চাই। কিন্তু রাত ১২টা নাই, ১টা ২টা নাই যখন তখন কারেন্ট চইলা যায়, গরমে ঘুমাইবার পারি না। সকালে আবার ডিউটিতে যাইতে হয়—শরীল ভাইঙ্গা যাইতাছে।”
অন্যদিকে এলাকার ব্যবসায়ীরা বলছেন, গভীর রাতে দোকান বা গোডাউনে নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে। অন্ধকারে বাড়ছে চুরি ও সন্ত্রাসের ঝুঁকি। অনেকেই ব্যক্তিগত পর্যায়ে ইনভার্টার বা জেনারেটর স্থাপন করতে বাধ্য হচ্ছেন, যা সবার সাধ্যের মধ্যে নেই।

আশুলিয়ার একজন সনামধন্য সাংবাদিক অপু খন্দকার ( কালের কন্ঠ)  তিনি জানান তীব্র লোড
-শেডিং এর কারনে ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে যাচ্ছে, যাতে খুব অশান্তির শিকার হচ্ছি আমরা।

আশুলিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের এক কর্মকর্তা জানান, “জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। তাছাড়া পাশেই ডিইপিজেড মোস্ট ইম্পর্ট্যান্ট এলাকা, সেখানকার নিরবচ্ছিন্ন একটা লোড সাপ্লাই তো আছেই। আমরা চেষ্টা করছি যেন রাতের সময়টাতে কম বিভ্রাট হয়, তবে অচিরেই এ লোডশেডিং সমস্যা কমে যাবে।”
স্থানীয় জনসাধারণের দাবি, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হোক, যাতে মানুষ অন্তত নিজেদের প্রস্তুত রাখতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

1

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

2

বরগুনায় ভুয়া ডিবি পরিচয় গ্রেফতার ০২

3

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

4

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

5

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

6

বরিশ চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন

7

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

8

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

9

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্ব

10

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

11

লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সু

12

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

13

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

14

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

15

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

16

দিনাজপুর-৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত স্বতন্ত্র প্র

17

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

18

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

19

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

20