মিহিরুজ্জামান
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত আহত পাঁচ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম (১৮ মাস) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচ জন। আহতরা হলেন,পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন(২০), নানী নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়,নিহত শিশু মোস্তাকিম রবিবার সকালে তার মা শাপলা খাতুন ও নানী নাজমা খাতুনের সাথে খুলনার পাইকগাছার শ্রীকন্ঠপুর গ্রাম থেকে ইজি বাইক যোগে সাতক্ষীরায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসছিল। পথি মধ্যে দহাকুলা মোড়ে পৌঁছুলে একটি দ্রুত গামী যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় শিশু মোস্তাকিম তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাস চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এখনো আটক করা যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

1

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয

2

যৌথ অভিযানে হেরোইনসহ একজন গ্রেফতার

3

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

4

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

5

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

6

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

7

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

9

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

10

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান: প্রে

11

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী এইচ এম ই

12

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

13

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

14

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

15

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

16

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

17

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার

18

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

19

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

20