জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মো: ফখর উদ্দিন 

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সেনবাগ থানাধীন ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন সেনবাগ থানার এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ মহিন উদ্দিন (৩০), পিতা: মৃত আবু তাহের, মাতা: নুর নাহার, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি। পেশায় সিএনজি ড্রাইভার, ইয়াবা পরিবহনে জড়িত। ২) মোঃ জয়নাল আবেদীন ওরফে জয়নাল মিস্ত্রী (৩৫), পিতা: মৃত আব্দুল গফুর, মাতা: রজ্জবের নেছা, সাং: জয়নগর, ৪ নং কাদরা ইউপি। ৩) জাহাঙ্গীর আলম ভুঁইয়া (৪৫), পিতা: মৃত সানু মিয়া, মাতা: লালমতের নেছা, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আরও ২ জন পলাতক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় সেনবাগ থানা মামলা নং ০৬, তারিখ: ২২/১১/২০২৫ রুজু করেন। গ্রেফতার আসামীদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

1

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

2

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

3

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

4

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

5

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

6

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

7

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান: প্রে

8

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

9

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

10

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

11

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

12

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

13

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

14

সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

15

বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম বললেন বিএনপি প্রার্থী

16

শরৎ শেষে এলো বর্ষা, নিয়ামতপুরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্

17

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

18

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

19

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

20