মিহিরুজ্জামান
প্রকাশঃ 8-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‍্যালি

‘মানবতার পাশে,এক সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ব্যানার ও প্লাকার্ড সহকারে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে দিবসের শুভ সূচনা করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো.হাসিবুল ইসলাম সোহান, দ্য পোল স্টার স্কুলের সহকারী শিক্ষক অসিত কুমার, সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো.জাহিদ হাসান,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মো. ইলিয়াছ হোসেন, যুব সদস্য সাইফুল ইসলাম,আসিফ হাসান,আরিফুল ইসলাম,সাইমুন সাকিব প্রমূখ।
আলোচনা সভার শেষে কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন নতুন যুব সদস্য ও উপজেলা পর্যায়ের পাঁচ জন যুব সদস্যকে উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও গত ৭ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস যখন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ী পাঁচ জন শিক্ষার্থী এবং পাঁচ জন ইউনিট ভলেন্টিয়ারের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
র‍্যালিতে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা,কর্মচারী ও যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

1

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

2

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

3

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

4

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

5

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

6

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

7

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

8

পায়রা তলার আইট আল হেলাল জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কাম

9

ত্রয়োদশ সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল

10

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

11

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

12

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

13

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

14

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

15

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

16

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

17

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

18

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

19

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

20