মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি বাসভবন থেকে নারী সমাজকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে পাপিয়া দত্ত (৩৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পে সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন। রোববার রাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রমোট ভবনের মহিলা হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিলা হোস্টেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

ওসি আব্দুর রহমান আরও জানান, নিহত ওই নারীর একটি মেয়ে রয়েছে। তার স্বামী মিঠুন ধর খুলনায় বসবাস করেন। এ ঘটনায় মহম্মদপুর থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে ইটভাটায় অভিযান পরিচালনা ২ লাখ টাকা জরিমানা

1

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

2

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

3

বসুন্দিয়ার সাদুল্যাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক ফল প্রকাশ

4

লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু

5

নীল আকাশের নিচে সবুজ গালিচা

6

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

7

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

8

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

9

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

10

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

11

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

12

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

13

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

14

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

15

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

16

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

17

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

18

আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

19

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক ত

20