জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১০ জন

 মোঃ রাতুল হাসান লিমন

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা সেতুর তৃতীয় টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আছেন—কলা ব্যবসায়ী আরিফ (৪৬), পিকআপচালক আব্দুল জব্বার (৫২), হেলপার ফরিদ (৪৮), শ্রমিক লাল বাহাদুর (৫০), বাসযাত্রী সাগর (২৪), সমীর (২৮), রজ্জব (৪৫), রাজিব (২৩) ও শওকত (৩১)। গুরুতর আহত অবস্থায় আরিফকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ছেড়ে আসা ডিটিইএল লিমিটেডের বাসটি (ঢাকা মেট্রো: ১১-৫০৫৭) টোলপ্লাজায় পৌঁছালে হঠাৎ ব্রেক কাজ করা বন্ধ হয়ে যায়। চালক বাস থামানোর চেষ্টা করলেও সেটি সামনে থাকা একটি পিকআপকে জোরে আঘাত করে। ধাক্কায় পিকআপটি প্রায় ১০ ফুট দূরে সরে যায়। একই ঘটনায় পাশে থাকা কলাবোঝাই একটি ইজিবাইকও উল্টে পড়ে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বাসটি জব্দ করেছে। পরে পরিবহন কোম্পানির পক্ষ থেকে আহতদের চিকিৎসার দায়ভার নেওয়ায় বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল মহানগর কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- এ্যাডঃ আ

1

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

2

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

3

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

4

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

5

গোয়ালন্দে এইচ এস সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স

6

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

7

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

8

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

9

মাদক

10

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

11

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

12

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

13

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

14

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

15

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

16

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

17

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

18

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

19

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

20