জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

 আহমদ উল্লাহ  
আগামী ২৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত পলোগ্রাউন্ড মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গঠিত শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

২০ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক জনাব শাহ আলম।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব নাজিমুর রহমান বলেন, মহাসমাবেশ সফল করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে যে জনস্রোত সৃষ্টি হবে, সেটিকে সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা প্রমাণ করতে পারবো যে বিএনপি একটি দায়িত্বশীল ও সুশৃঙ্খল রাজনৈতিক দল।
তিনি আরও বলেন, শৃঙ্খলা উপকমিটির প্রত্যেক নেতাকর্মীর ওপর বড় দায়িত্ব বর্তেছে। কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখা, জনতার নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে মহাসমাবেশকে গণমানুষের উৎসবে পরিণত করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মঞ্জু, শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, নুরুদ্দিন হোসেন নুরু, আবু মুসা, মোঃ মহসিন, মাহবুব রানা, এম এ হাশেম, আনোয়ার হোসেন লিপু, হানিফ সওদাগর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, বিএনপি নেতা শাহজাহান কবির শাহিন ও আব্দুল হামিদ পিন্টু।

বক্তারা বলেন, মহাসমাবেশে আগত প্রত্যেক নেতাকর্মী ও সমর্থকের শৃঙ্খলাবোধই বিএনপির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক পরিপক্বতার প্রকৃত পরিচয় বহন করবে। তারা শৃঙ্খলা উপকমিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
সভা শেষে শৃঙ্খলা রক্ষা, জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয় এবং মহাসমাবেশকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

1

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

2

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

3

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

4

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

5

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

6

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

7

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

8

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

9

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

10

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

11

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

12

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

13

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

14

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল ভারত

15

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

16

গ্যাস সংকটে উত্তাল যাত্রাবাড়ী-শনিরআখরা: সড়ক অবরোধে স্থবির ঢ

17

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

18

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

19

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

20