শাহনুর আহমদ
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে সিএনজি ছিনতাই করার সময় জনতার হাতে গ্রেফতার ছিনতাইকারী

শান্তিগঞ্জে নিজাম উদ্দিন(২৭) নামের সিএনজি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।   গতকাল শনিবার সকাল ১১ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের সুরুজ মিয়ার ছেলে।    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোবিন্দগঞ্জ থেকে বিশ্বনাথ যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করে নিজাম উদ্দিন৷ কিছুদুর যাওয়ার পড়ে আরও দুইজন পেসেঞ্জার আছে বলে ড্রাইভার জুবের আহমদকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থেকে নামামাত্র নিজামের কাছে থাকা অন্য চাবি দিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে সিএনজি চালিয়ে নিয়ে চলে যায়। পড়ে ওই সিএনজি ড্রাইভার মোটরসাইকেল দিয়ে তাকে পিছন থেকে ধাওয়া দিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় বিশ্বনাথ রাস্তায় আটক করেন৷ আটকের পর নিজাম উদ্দিনকে গোবিন্দগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অফিসে আনা হয়। তখন শ্রমিক নেতাদের জিজ্ঞাসাবাদে সিএনজি ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করে তার সাথে জড়িত থাকা আরও ৩ জনের নাম উল্লেখ করে৷ এরপর গোবিন্দগঞ্জ থেকে পাগলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নে নিয়ে আসা হলে শ্রমিক ইউনিয়নের নেতারা শান্তিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে।  উল্লেখ্য,  এরআগে গত ৬ ফেব্রুয়ারী এক রাতে শান্তিগঞ্জে থানার পাগলা বাজার ও বীরগাঁও এলাকা থেকে ৪ টি ও গতরাতে বসিয়াখাউরি গ্রাম থেকে ১টি সিএনজি চুরি হয়৷    এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিএনজি চুরির সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

1

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

2

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লোহাগাড়ায় প্রশাসনের কড়া নির

3

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

4

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

5

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

6

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

7

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

8

বিচার বিভাগীয় সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

9

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

10

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান: প্রে

11

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

12

দিনাজপুরে পুলিশে নতুন দিগন্ত

13

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

14

কবিরহাটে গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর

15

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

16

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

17

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

18

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

19

গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

20