জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত

সাব্বির হোসাইন আজিজ

 ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী সার্বিক পরিবহন ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাতজন জন নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে শুরু করে এখনো উদ্ধার অভিযান চলছে। এদিকে এ ঘটনায় প্রায় তিন ঘন্টা যাবত দুই কিলোমিটারও বেশি সড়কে যানজট সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন, কেন্দুয়া  ইউনিয়নের ঘটকচার এলাকার শাহ-আলমের মেয়ে রুমানা (২৫), কলেজ রোড এলাকার নেছারুদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০), কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে অটোচালক সাগর বেপারী। এছাড়া দুর্ঘটনায় চারজন অজ্ঞাতনামা নারীসহ নিহত হয়েছে।  

স্থানীয়, হাসপাতাল  ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী সার্বিক পরিবহনের একটি বাস মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেরামপুর থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল, পথে মধ্যে মাদারীপুর সদর উপজেলা ঘটকচর এলাকায় আসলে পরিবহনটি অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় পরিবহনটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালকসহ সাতজন মারা যান। এদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। এদিকে ঘটনা স্থাল থেকেই পুলিশ ও ফায়ার সার্ভিস চারজনের লাশ উদ্ধার করেন। এর আগে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং আহত নারীকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিট পুলিশ এএসআই আব্দুর রাজ্জাক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত আমরা ছয় জনের লাশ সনাক্ত করতে পেরেছি। উদ্ধার কাজ চলমান রয়েছে। শেষে জানানো যাবে। দুর্ঘটনা ঘটার কারণ জানতে চাইলে তিনি বলেন জানতে পরেছি গাড়ির অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। 

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও খা

1

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

2

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

3

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

4

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

5

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

6

সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্

7

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

8

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

9

কুয়াকাটায় দুই শত বছর পুরান ঐতিহ্যবাহী রাসমেলা ও পূণ্যস্নান উ

10

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

11

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত

12

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

13

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

14

দিনাজপুর ডিবির অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্ত

15

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

16

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

17

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

18

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

19

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

20