মোঃ আবীর হাসান
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর সাভারে বকেয়া বেতন এর দাবিতে ঢাকা-আরিচার রাজাশন এলাকার মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজাশন এলাকা অবরোধ করে এই বিক্ষোভ করেন গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা।ঢাকা জেলার সাভারে সঠিক সময়ে বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত মাসের বেতন প্রদানের জন্য মে মাসের ১২ তারিখ নির্ধারণ করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু গত ১২ তারিখে আমাদের বেতন না দিয়ে তারিখ পরিবর্তন করে আবার ১৩ তারিখ নির্ধারণ করা হয়। মালিকপক্ষ ১৩ মে বেতন প্রদান না করে আবার ১৮ মে বেতনের তারিখ নির্ধারণ করেন। তাই শ্রমিকরা মালিক পক্ষের টালবাহানায় অতিষ্ট হয়ে সড়কে নেমেছেন।
বিক্ষোভকারী শ্রমিক বাবুল হোসেন বলেন, “আমাদের কোন মাসে সঠিক সময়ে বেতন প্রদান করে না। প্রতিমাসে আন্দোলন করে বেতন নিতে হয়। আগামী ১৮ তারিখ এপ্রিল মাসের বেতন প্রদানের তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। কিন্তু ঈদের আগে দুই মাসের বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দিতে তারা গড়িমসি করবে। এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। তাই গতমাসের বেতন সঠিক সময়ে পরিশোধের দাবিতে সড়কে নেমেছে শ্রমিকরা।”
গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাইফুদ্দিন চৌধুরী বলেন, “শ্রমিকদের কোন বেতন বকেয়া নাই। গত মাসের বেতন ১২ মে পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ১২ তারিখের পরিবর্তে ১৮ তারিখ বেতন পরিশোধের কথা জানান। শ্রমিকরা মাত্র এই পাঁচ দিন সময় দিচ্ছে না। এই কারণেই তারা আন্দোলন করছেন


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

1

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

2

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

3

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

4

ময়মনসিংহে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাকরি মেলা

5

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

6

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতার উপর হামলা

7

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

8

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

9

বৈচিত্র্যময় কর্মকাণ্ড

10

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

11

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন নিহত

12

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

13

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

14

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

15

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

16

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

17

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

18

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

19

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

20