জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার প্রস্তুতি

 আব্দুল্লাহ আল মামুন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে যশোরের ছয়টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা তাদের প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ‘হাতপাখা’ প্রতীক গ্রহণ করেন প্রার্থীরা।

প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন— যশোর-১ আসনে আলহাজ্ব বখতিয়ার হোসেন, যশোর-২ আসনে মাষ্টার ইদ্রিস আলী, যশোর-৩ আসনে অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন, যশোর-৪ আসনে অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, যশোর-৫ আসনে জয়নাল আবেদীন টিপু এবং যশোর-৬ কেশবপুর আসনে গাজী সহিদুল ইসলাম।

প্রতীক বরাদ্দ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ বলেন,
“আমাদের আমিরে জামাআতের নির্দেশনা অনুযায়ী ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। ইনশাআল্লাহ শান্তিপূর্ণ পরিবেশে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে জনগণের সমর্থন অর্জন করবো।”

নেতৃবৃন্দ আরও জানান, নির্বাচন কমিশনের সকল বিধি-বিধান মেনে আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া

1

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

2

নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ফেরেনি লোহাগাড়া থানার লুট হওয়া অ

3

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

4

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

5

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

6

জল্পনা-কল্পনার অবসান

7

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

8

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

9

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

10

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

11

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

12

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

13

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

14

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

15

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

16

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

17

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

18

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

19

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

20