Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের মাতম

 সুলতান আল এনাম 
ছেলের কণ্ঠ শোনেননি তিন মাস। আর ফোন বাজে না, কোনো খবর আসে না। জানালার পাশে বসে প্রতিদিন অপেক্ষা করেন মা, হয়তো আজ ফোন আসবে, হয়তো কেউ বলবে “মা কেমন আছো”। কিন্তু সেই আশার ফোন আর আসে না। প্রতিক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামের তরুণ শাহালোম সিদ্দিক ইমন (২৪) মিশরে নিখোঁজ রয়েছেন দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে। পরিবার জানে না তিনি জীবিত আছেন, নাকি মারা গেছেন।

জীবনের একটু ভালো ভবিষ্যতের আশায় প্রায় ছয় মাস আগে নড়াইলের ইমরুল নামের এক দালালের মাধ্যমে মিশরে পাড়ি জমান ইমন। সেখানে ‘বিলিকেস মিল’ নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ করেই থেমে যায় সব যোগাযোগ।

পরিবার জানায়, কোটচাঁদপুর উপজেলার বহিরগাছি গ্রামের হানিফ নামের এক যুবক একদিন ফোন করে জানায়, ইমন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এরপর ২০২৫ সালের ১৩ নভেম্বর এই দিনটিই পরিবারের সঙ্গে ইমনের শেষ যোগাযোগ। তারপর থেকে নিখোঁজ।

সবচেয়ে যন্ত্রণার বিষয়, যিনি ইমনকে বিদেশে পাঠিয়েছিলেন সেই দালাল ইমরুলও এখন নিশ্চুপ। শুরুতে নিয়মিত কথা বললেও বর্তমানে তিনি ফোন ধরেন না। তার সহযোগীরাও ইমনের কোনো তথ্য দিতে পারছে না।

ইমনের মা শাহানারা খাতুন চোখের পানি মুছতে মুছতে বলেন, “আমার ছেলেটা কি খায়? কোথায় থাকে? বেঁচে আছে তো? এই প্রশ্নগুলোর উত্তর কেউ দেয় না। আমি শুধু জানতে চাই, আমার সন্তানটা কোথায়।”

পিতা হাসান আলী বলেন, “আমরা গরিব মানুষ। ছেলেটাকে বিদেশে পাঠিয়েছিলাম কষ্টের হাত থেকে বাঁচাতে। আজ সেই ছেলেই হারিয়ে গেল। প্রশাসন যদি পাশে না দাঁড়ায়, আমরা কী করবো?” নিখোঁজ শাহালোম সিদ্দিক ইমনের পাসপোর্ট নম্বর: এ-০৮০৯৩০৭৬।

এ বিষয়ে এলাকার ইউপি মেম্বর শহিদুল ইসলাম মনসাদ খবর নিশ্চিত করে জানান, তার গ্রামের ছেলে শাহালোম সিদ্দিক ইমনের কোন খোঁজখবর না পাওয়ায় তার পরিবারের হতাশা সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা চেয়ারম্যান ও জেলা প্রশাসনকে জানিয়েছি, যাতে ছেলেটির সন্ধান পাওয়া যায়।

সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, বিষয়টি তিনি জানেন। পরিবারটিকে নানা ভাবে সহায়তা করা হচ্ছে। প্রবাসী কল্যাণে কাজ করা এনজিও ও মানবাধিকার সংস্থাগুলোর তিনি হস্তক্ষেপ কামনা করেন।

অসহায় পরিবারটি বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মিশরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণে কাজ করা এনজিও ও মানবাধিকার সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তাদের দাবি দালাল চক্রের দায় নির্ধারণ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ইমনের ভাগ্য জানার ব্যবস্থা করা হোক। ইমনের পরিবারের সঙ্গে যোগাযোগ: ০১৭৩৮-৪৫৭১০২।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

1

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

2

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

3

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

4

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

5

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

6

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

7

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

8

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

9

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

10

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

11

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

12

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

13

আগৈলঝাড়া-কোটালীপাড়া মহাসড়কে কুকুরের সাথে মোটরসাইকেল সংঘর্ষ

14

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

15

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

16

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

17

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

18

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

19

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

20