জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠান শুরু

 সঞ্জয় বাড়ৈ 
মাদারীপুর শহরে, সরস্বতী পূজা উপলক্ষে তিন দিন ব্যাপি জনকালো অনুষ্ঠান আরম্ভ হয়েছে। গতকাল ২৩ জানুয়ারি শুক্লা পঞ্চমী তিথিতে,হিন্দু পুরান মতে,বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতীর পূজা শুরু হয়, সূর্যোদয়ের পূর্ব থেকেই চলে বিকেল ০৫টা পর্যন্ত। পূজার্চনা, আরতি,অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে, পূজার ধর্মীয় আচার -অনুষ্ঠান শেষ হয়। সন্ধা থেকে মন্দিরে মন্দিরে শুরু হয়,বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান -শ্রীশ্রী গীতা পাঠ প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে গান ও রং-বেরঙের আলোক সজ্জায়, মাদারীপুর শহরটি অপরুপ রুপ ধারন করে।মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজা উপভোগ করতে,দেশের বিভিন্ন জেলা থেকে বহু দর্শনার্থী ছুটে আছেন। সবচেয়ে সুন্দর ও তাৎপর্যপূর্ন অনুষ্ঠানের আয়োজন করেন অনুভব বহুমূখী সমব্যয় সমতি লি:।তাঁরা চারটি ইভেন্ট শ্রীশ্রী গীতা পাঠ প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন,মাদারীপুর জেলার পূজা উৎযাপন কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক শ্রী প্রানোতোষ মন্ডল।অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীর সদর থানার অফিসার্স ইনচার্জ, সাবেক  প্রধাব শিক্ষক শ্রী সুকুমার রায় ও অনুভবের নেতৃবৃন্দ। এছাড়াও উওোরন ক্লাব,শিশুযাগরন ক্লাব,ফ্রেন্ড ক্লাব,কিশলয় ক্লাব,নবারুন ক্লাব,এিনয়ন ক্লাব, বলরামদেব মন্দির সহ বেশ কিছু মন্দির জাঁকজমক ভাবে ১ম দিনের অনুষ্ঠান সম্পন্ন করেছে।আজ অনুষ্ঠানের দ্বিতীয় রাত্র।আজকে সবচেয়ে বেশি আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হবে বলে ধারনা করা হচ্ছে। আয়োজক বৃন্দ বলেন বিগত বছর গুলোতে দ্বিতীয় রাত্রে সবচেয়ে বেশি জমকালো অনুষ্ঠান হয়েছে। এবছর রাজনৈতিক অবস্থা বিবেচনা করে তৃতীয় রাত্রের শোভাযাত্রা স্থগিত করা হয়েছে,তাঁর পরিবর্তে স্বস্ব মন্দিরে অনুষ্ঠান পরিচালিত হবে।শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের পক্ষ থেকে নিছিদ্র নিরাপওা গ্রহণ করা হয়েছে। আশা করি কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তিপূর্নভাবে অনুষ্ঠান সমাপ্ত হবে।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

1

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয

2

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

3

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

4

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

5

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

6

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

7

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

8

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

9

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

10

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

11

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

12

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

13

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

14

সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নে.য়াস্ত্র উদ্ধার করেছে

15

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

16

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

17

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

18

পাঁচবিবিতে ২৮ অক্টোবর এর খুনীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছি

19

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

20