জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি সানাউল্লাহ

শাহাদাৎ বাবু 

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোন অবস্থাতে ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা। কেউ যদি যথাযথ পক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করে তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। তিনি বলেন, একইসময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯ টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারে মানুষের মাঝে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ কাজ করছে। এটাকে আমাদের উচিত সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা। যেন সবাই শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে। অনেক সময় দেখা দুষ্ট চক্র প্রতিপক্ষের ভোটারকে আসতে বাধা প্রধান করে। সবাই নিজের ভোটারকে সাথে করে নিয়ে আসুক এটাতে কোন বাধা নেই। তবে নির্বাচনে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।  

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুইভাগে হবে। প্রবাস থেকে যে ভোট গুলো আসবে ডাক বিভাগ রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি ডেলিভালি করবে। আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালট গুলো আসে সে গুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে আসবে।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার'সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোট'সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

1

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

2

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

3

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

4

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

5

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

6

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

7

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

8

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

9

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

10

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

11

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

12

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

13

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

14

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

15

ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

16

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

17

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

18

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

19

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

20