জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা অফিসের অবহেলা


মো আমিনুল ইসলাম 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতীফ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খলিলুর রহমানের একক সিদ্ধান্তে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের যোগসাজশে বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায় করা হয়েছে।২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীর্থীদের নিকট থেকে এ অর্থ আদায় করা হয়। 
খোঁজ নিয়ে জানা গেছে,প্রতিষ্ঠানটি থেকে এ বছর বৃত্তি পরীক্ষায় ৮ম শ্রেনীর ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২৮ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পূর্বে ৭ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ক্লাসের নামে প্রতি পরীক্ষার্থীর নিকট থেকে ৫০০ টাকা করে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রেনী শিক্ষকের মাধ্যমে ৪৬ হাজার টাকা আদায় করে। শিক্ষক পর্ষদের সাথে কোন প্রকার আলোচনা এবং এডহক কমিটির রেজুলেশন ছাড়াই শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ে বিদ্যালেয়র প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের নেতিবাচক ধারনা তৈরি হয়েছে। 
এছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসের তদারকির অভাব এবং প্রধান শিক্ষক খলিলুর রহমানের অর্থলোভী মনোভাব বিদ্যালয়টিকে একটি বানিজ্যিক প্রতিষ্ঠানে পরিনত করেছে।বিদ্যালয় থেকে সিলেবাস ও প্রশ্নপত্র তৈরি না করে গাইড বই কোম্পানির সৌজন্যে বরিশাল থেকে বিনামূল্যে এগুলো সংগ্রহ করে শিক্ষার্থীদের নিকট থেকে মোটা অংকের টাকা আদায় করা হয়।আর এর একটি ভাগ পায় উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম। 
জানা গেছে, ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল বিষয়ের প্রশ্ন পত্রের সাথে সিলেবাসের মিল না থাকায় বিপাকে পরে শিক্ষার্থীরা।এতে সংক্ষুব্ধ শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় বেশি নাম্বার দেওয়ার আশ্বাস দিয়ে শান্ত করার অপচেষ্টা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান।৩টি প্রশ্নের উত্তর লিখলেও ৫টি প্রশ্নের নাম্বার দেওয়ার কথাও বলেন তিনি।প্রশ্নের উত্তর না লিখেও নাম্বার পাওয়ায় শিক্ষার্থীরা নিরব থাকলেও বিষয়টি শিক্ষা অফিসে জানিয়েছেন অভিভাবকরা।এ বিষয়ে কোন পদক্ষেপ না নিয়ে অভিযোগের বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়ে দিয়ে সজাগ করে দেন একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম। 
পিরোজপুর জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী জানান,জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিশেষ ক্লাসের নামে এডহক কমিটির রেজুলেশন ছাড়া অর্থ আদায় করে থাকলে তা অনিয়ম হবে।অন্যান্য অসঙ্গতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।  
বিদ্যায়টি নিয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ খলিলুর রহমান জানান, আমরা বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূমের নিকট থেকে মৌখিক অনুমতি নিয়ে ১৫/২০ জন বৃত্তি পরীক্ষার্থীর নিকট থেকে ৫০০ করে টাকা নিয়ে বিশেষ ক্লাস করিয়েছি। যদিও তার বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।অসত্য তথ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করেছেন তিনি।তবে এ ব্যাপারে কথা বলার জন্য একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

1

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

2

নোবিপ্রবিতে সাবেক ৪ শিক্ষার্থীসহ ২৩ জন শিক্ষক নিয়োগ

3

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

4

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

5

লালমাইয়ে বাগমারা উওর ইউনিয়ন বেগম জিয়া'র রোগমুক্তি চেয়ে দোয়া

6

দোহারে নামে মিল থাকায় যুবক কারাগারে

7

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

8

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

9

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

10

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

11

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

12

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞত

13

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

14

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

15

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

16

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জ

17

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

18

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলেন ভ

19

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

20