মো. নুর আলম
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বুদ্ধিপ্রতিবন্ধী পুত্রবধূকে ধর্ষণ, শ্বাশুড়ির মামলা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুর্গাপুর থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর শ্বাশুড়ি। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া ব্যক্তি আবুল কাশেম (৪০), উপজেলার উত্তর বায়রাউড়া (বালজ নদীরপাড়) এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার জবানবন্দি রেকর্ড এবং আটক অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী নারী বুদ্ধিপ্রতিবন্ধী এবং তার স্বামীও একইভাবে প্রতিবন্ধী। স্বামী বড়বাট্টা বাজারে একটি চায়ের দোকানে কাজ করেন। ২৯ এপ্রিল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শ্বাশুড়ি তেল কিনতে বাড়ির বাইরে যান এবং ফেরেন রাত ১টার দিকে। বাড়ি ফিরে পুত্রবধূকে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বসতঘরের পাশের টয়লেট সংলগ্ন ফাঁকা জায়গায় টর্চলাইট ফেলতেই এক ব্যক্তিকে উলঙ্গ অবস্থায় পালিয়ে যেতে দেখেন। পরে পুত্রবধূকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, অভিযুক্ত কাশেম জোরপূর্বক ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে এবং ভয় দেখিয়ে তাকে বাইরে এনে ধর্ষণ করে।

এ ঘটনায় দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

1

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

2

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

3

দক্ষতা ও সততায় আস্থার প্রতীক কাঠালিয়া থানার ওসি আবু নাসের রা

4

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

5

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

6

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

7

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

8

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

9

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

10

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

11

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

12

গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

13

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

14

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

15

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

16

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

17

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ রংপুর বিভাগীয় পর্যায়ে দিশবন্দী হাতি

18

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

19

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

20