জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

আবদুল্লাহ আনসারী

 নওগাঁর সাপাহার উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে বিএনপির পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে চাকরি হারানোর অভিযোগ উঠেছে। রাজনৈতিক মতাদর্শের কারণে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার এই বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

চাকরি হারানো ওই ব্যক্তির অভিযোগ, বিএনপির পক্ষে প্রচারণা চালানো এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে স্থানীয় প্রভাবশালী মহলের চাপে মসজিদ কমিটি তাঁকে দায়িত্ব থেকে বাদ দিয়েছে।

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম আল আমিন চৌধুরী। তিনি সাপাহার উপজেলা সদরের তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদে গত ৪ বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন।

হাফেজ আল আমিন চৌধুরী বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকায় এবং বিএনপির পক্ষে কাজ করায় মসজিদ কমিটি আমাকে বারবার রাজনীতি ছাড়তে চাপ দিচ্ছিল। স্থানীয় কিছু ব্যক্তির চাপের মুখে শেষ পর্যন্ত কমিটি আমাকে চাকরি থেকে বাদ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি করার অজুহাতে আমাকে বাদ দেওয়ার পাঁয়তারা আগে থেকেই চলছিল। এর সাথে যোগ হয় মসজিদের সামনে থেকে ছাত্র দল নেতা রকির একটি দোকান উচ্ছেদের প্রতিবাদ করা। গত সোমবার রাতে মসজিদের সামনের একটি দোকান ঘর উচ্ছেদ করার সময় আমি দোকানদারকে মালামাল সরিয়ে নিতে সামান্য সময় দেওয়ার অনুরোধ করি। এতে মসজিদের কমিটির সভাপতি এলাহী বক্সসহ অন্যরা আমার ওপর ভীষণ ক্ষিপ্ত হন এবং আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেন। মূলত রাজনীতি করাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।’

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি এলাহী বকস বলেন, ‘মসজিদের ইমাম বা মুয়াজ্জিন হয়ে সক্রিয় রাজনীতি করা সাধারণ মুসল্লিরা পছন্দ করেন না। একটি নির্দিষ্ট দলের পক্ষে তাঁর বিশেষ পক্ষপাতিত্ব নিয়ে অনেকের মনেই আপত্তি ছিল। এছাড়া মসজিদের সিদ্ধান্ত অনুযায়ী সামনের একটি দোকান উচ্ছেদের সময় তিনি কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করে ওই দোকানদারের পক্ষে অবস্থান নেন। শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

1

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি ন

2

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

3

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

4

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো কর্মচারীরা

5

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

6

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

7

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

8

পাবনা ফরিদপুর নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড

9

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

10

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

11

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

12

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

13

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

14

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

15

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: কুখ্যাত যুবলীগ নেতা আ

16

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

17

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

18

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

19

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

20