কাইয়ুম মাহমুদ
প্রকাশঃ 30-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

বাউল সাধনায় শিখরে পৌঁছেছেন আরজ আলী: দুর্গাপুরে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সংবর্ধিত হলেন বাউল শিল্পী আরজ আলী। মঙ্গলবার বিকেলে স্থানীয় সংগঠন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। 

সংগঠনের উপদেষ্টা মোরশেদ আলমের সঞ্চালনায় ও পলাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সুসঙ্গ দুর্গাপুর সমিতি ঢাকা'র সভাপতি এম. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রধান পরামর্শক মামুন রণবীর।

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু,সিপিবি উপজেলা সংসদের সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর,দুর্গাপুর উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান,পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা,কবি সজীম শাইন,কবি লোকান্ত শাওন,কবি সাজ্জাদ খান,কবি বিদ্যুৎ সরকার,শিল্পী রাকিব হাসান,সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন,সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাখাওয়াত হোসেন সজীব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাতুল খান রুদ্র।

অনুষ্ঠানে আলোচকরা বলেন,শিল্পী আরজ আলী আমাদের এক অনন্য মানুষ। তিনি নিজস্ব সাধনা দিয়ে আজ শেকড় থেকে শিখরে পৌঁছে গেছেন। তার এই অর্জন আমাদের জন্য গর্বের। বাংলার মাটি ও মানুষের এই শিল্পীকে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন সংবর্ধনা প্রদান করায় আমরা আনন্দিত। আমরা শিল্পী আরজ আলীর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

আলোচনা পর্বের পর উদীচী শিল্পীগোষ্ঠী দুর্গাপুর উপজেলা সংসদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় গান পরিবেশন করেন বাউল আরজ আলী,দিলীপ ঘোষ,রাকিব হাসান ও কন্ঠশিল্পী শেখর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে শ্রম বিক্রির হাট

1

স্বৈরাচারী সরকার প্রশাসন ভেঙে দিয়েছে

2

বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সাথে সাইবার দলের সৌজন্যে

3

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

4

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

5

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

6

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

7

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ামতপুরে খসড়া ভোটকেন্দ্র ত

9

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

10

১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফ

11

বরিশ চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন

12

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

13

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

14

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

15

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

16

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

17

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

18

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

19

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

20