জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বরগুনায় কাউন্সিলরের ভবনে ভাড়াটিয়া নারীর লাশ

বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনের বাসা থেকে সাহিদা আক্তার রোজি (৫৫) নামের এক ভাড়াটিয়া নারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২১ মে রোজ বুধবার দুপুরে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনের নিজ ভবনের দ্বিতীয়তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বজনদের অভিযোগ, কেউ তাকে হত্যা করে ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে রেখে গেছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
নিহত রোজি বেগম বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের মোস্তফা খানের স্ত্রী। গত ৮ মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।
নিহতের স্বজন ও পরিবার সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা তার বাসায় তালা লাগানো অবস্থায় দেখতে পান। ভাড়াটিয়া বাসার মালিক ও দারোয়ানের সহায়তায় রোজি বেগমের ছেলে ও পুত্রবধূ তালা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে তার মরদেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বামী মোস্তফা খান বলেন, কিছুদিন আগে রোজি তার বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনেছিলেন এবং তার একটি অংশ ছেলেদেরও দিয়েছিলেন। বাকি টাকা তার কাছে ছিল। সেই টাকা দিয়ে তিনি ব্যবসা করতেন; সেই সুবাদেই শহরে বাসা নিয়ে থাকা শুরু করেন। তার কাছে মোবাইল ও স্বর্ণালংকার ছিল যার কিছুই ঘরে পাওয়া যায়নি। ধারণা করছি টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে তাকে হত্যা করে রেখে গেছে। তবে তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল বলে জানা নেই। কে বা কারা হত্যা করতে পারে তাও বলতে পারছি না।
বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর ও বাসার মালিক মোশাররফ হোসেন বলেন, গত ৮ মাস আগে বাসা ভাড়া নিয়ে এখানে থাকা শুরু করে। বাসাভাড়া নেওয়ার সময় শহরের স্কুলে নাতিদের পড়াশোনা করানোর বিষয় উল্লেখ করে বাসা ভাড়া নেয়। এরপর আমরা দেখেছি বিভিন্ন সময় তার ছেলে, ছেলের বউ, নাতিরা এখানে আসত। গত তিন ধরে তার ঘরের দরজা বন্ধ ছিল। আজ মায়ের খোঁজ করতে এসে ছেলে ও ছেলের বউ দারোয়ানের উপস্থিতিতে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে লাশ দেখতে পান। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং  সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

1

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

2

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

3

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

4

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

5

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

6

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

7

আজ ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস

8

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে

9

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

10

ইভটিজিং এর প্রতিবাদ করায় নৈশ প্রহরীর ওপর হামলা- মানববন্ধনে শ

11

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

12

মহেশখালীতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

13

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

14

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

15

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

16

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

17

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

18

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

19

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

20