জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্মান্তিক দুর্ঘটনা


মানিক মিয়া

সিলেটের কোম্পানীগঞ্জে শারফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর লুটপাট ও বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে ভোলাগঞ্জে ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার (০১ নভেম্বর ২০২৫) দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে শাহ আরিফিন রোডের মাথায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথর বোঝাই একটি ট্রলি বেপরোয়া গতিতে চলার সময় সাদা পাথর পর্যটন স্পটে আসা যাত্রীবাহী একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি সামনে থাকা মহেন্দ্র ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পর্যটকবাহী সিএনজির পাঁচ যাত্রী ও একজন চালক গুরুতর আহত হন।

আহতদের প্রাথমিকভাবে পরিচয় ঠিকানা জানা যায়নি, আহতরা হলেন, সম্রাট (৩০) সুমাইয়া (২৮), ছাওদা (১০), সিনান (৭), জিয়াউল হক (৭০) ও সিএনজি চালক রমজান আহমেদ (২৮)। দুর্ঘটনায় গুরুতর আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজন মারা গেছেন, তবে নিহতদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটর ও সিএনজি (নম্বর: সিলেট-থ ১২-৫৮৩৯) হেফাজতে নিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম জানান, পাথরবোঝাই ট্রলির চালককে আটক করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, অবৈধ পাথর উত্তোলন ও ট্রলি চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কার্যকর উদ্যোগ ছাড়া এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় বলে মনে করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

1

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

2

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

3

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

4

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

5

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

6

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

7

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

8

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে হান্নান অর

9

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

10

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

11

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

12

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

13

আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

14

এই কি করছস সাদ্দামের লগে কি করছস ডিসি-এসপিকে হুমকি

15

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

16

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

17

‎ঘোগা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্

18

কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

19

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

20