মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 13-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ পথচারী আহত

বন্দরে রেললাইন ব্রীজ এলাকায়  বেপরোয়া অটোরিক্সার গাড়ি চাপায় আবুল কাশেম নামে এক ষাটোর্ধ বৃদ্ধ আহত হয়েছেন। গত রবিবার ১১ মে বন্দর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় অটোরিক্সা গাড়িটি বেপরোয়া গতিতে  এসে বৃদ্ধ অসহায় পথচারীর উপর উঠিয়ে গুরুতর আহত করে। আহত বৃদ্ধ আবুল কাশেমকে  জনতা দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পঙ্গু হাসপাতালে পাঠান। এবং অটোরিক্সা ও মাদক সেবী চালক সাহাদাতকে জনতা আটক করলেও পরে তাকে গ্যারেজ মালিক বাবু নামে একজন বিএনপি নেতা দাবী করে সমাধান করবে বলে ছাড়িয়ে নেন।
এ ঘটনার পর অটো গাড়িটির চালক এনায়েত নগর এলাকার ফাইভ স্টার সানুর ছেলে সাহাদাৎ পলাতক রয়েছে বলে জানা যায়।
 
আহত পথচারীর নাম আবুল কাশেম( ৬৫)। তিনি বন্দর এনায়েত নগর এলাকার মানিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাদীন আছেন।
জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে বন্দর রেল লাইনে শাহজালাল মাদরাসার ব্রীজের সামনে সড়কে বেপরোয়া গতিতে একটি অটোরিক্সা গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিল।  এক পর্যায়ে গাড়িটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পথচারী আবুল কাশেমকে পিছন থেকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। এ সময় সাথে সাথে আহত বৃদ্ধ পথচারী আবুল কাশেমের বাম পায়ের গুড়ালীর হাড্ডি ভেঙ্গে যায়। আহতের চিৎকারে স্থানীয় জনতা এসে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত বৃদ্ধ আবুল কাশেমের চিকিৎসা র ব্যায়ভার ও কোন খোজ নেয়নি  গাড়ির চালক ও গ্যারেজ মালিক । হতদরিদ্র আহত বৃদ্ধ চিকিৎসার অভাবে কাতরাচ্ছে বলে জানয়েছে তার পরিবার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

1

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

2

করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে ৪২২টি চোরাই মোবাইল উ

3

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

4

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

5

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

6

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

7

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

8

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

9

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

10

ফুলবাড়ীতে আবাসিক ‎‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত

11

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

12

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

13

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

14

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

15

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

16

কুয়েত ঢাকা রুট থেকে উধাও জাতীয় পতাকাবাহী বিমান সিডিউল

17

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

18

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

19

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

20