সাদ্দাম হোসেন সোহান
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে গভীর রাতে গাড়িচাপায় অজ্ঞাত যুবক নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা-পুলিশ। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মরদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। শুধু অক্ষত অবস্থায় ছিলো তাঁর ব্যবহৃত এক জোড়া জুতা।
গতকাল রোববার দিবাগত রাতে ফরিদপুর জেলার বাগাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে মরদেহ বা জুতার ভিত্তিতে কেউ যদি শনাক্ত করতে পারেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পরে একাধিক গাড়ির চাপায় মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে ফরিদপুর সিআইডির সহায়তায় কাজ চলছে। শনাক্ত হওয়ার পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

1

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

2

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

3

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

4

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

5

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

6

ভার্থখলা থেকে গাঁজাসহ যুবক আটক

7

নিয়ামতপুরে দেশী গরু পালন করে স্বাবলম্বী আপলু মারান্ডী

8

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

9

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

10

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

11

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

12

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

13

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

14

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

15

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

16

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

17

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচ

18

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

19

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

20