মোঃ আঃ কাদির
প্রকাশঃ 7-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে এসআই এর বাসা থেকে পিস্তল চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চতুর্থ তলায় এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে (এসআই) ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ সিআইডির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের অভিযুক্ত করে মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এসআই মো. রাকিব উদ্দিন জানান, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশে বেরিয়ে পড়েন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাব এলোমেলো দেখতে পান। বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খোঁজ নিয়ে জানা যায়, যে ভবনে এই চুরি সংঘটিত হয়েছে, সেটির আশপাশেই থানা ও সেনাবাহিনীর ক্যাম্পসহ নিরাপত্তা বাহিনীর তৎপরতা রয়েছে।

ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানার সদস্যরা ভাড়া থাকেন। এমন নিরাপত্তাবেষ্টিত এলাকায় পিস্তল চুরির ঘটনাটি পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমইউজে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে কয়রা উপজেলা প্রেসক্লাবের থ

1

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপ

2

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

3

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

4

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ

5

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

6

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

7

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

8

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

9

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

10

মৌলভীবাজারে গণসংযোগে ব্যস্ত জহর লাল দত্ত

11

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

12

সাদুল্লাপুর কে. এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠা

13

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

14

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

15

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

16

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

17

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

18

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

19

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

20