কুমিল্লার চান্দিনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা–২০২৫। মান যাচাই ও শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নেয় ৫১টি প্রতিষ্ঠানের মোট ২ হাজার ২০০ জন শিক্ষার্থী। উপজেলার ৬টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় পরীক্ষা।ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষার সভাপতি চান্দিনা কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী জসীমউদ্দিন বলেন—২০২২ সাল থেকে আমরা নিয়মিতভাবে এই মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছি। শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি নেয়, যার ফলে তাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিও আরও শক্তিশালী হয়।তিনি আরও জানান, এবার অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।পরীক্ষার কেন্দ্রগুলো সকাল থেকে পরিদর্শন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল তাজুল ইসলাম। তিনি বলেন—আমরা ছয়টি কেন্দ্রই ঘুরে দেখেছি। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে পরীক্ষা দিয়েছে। সবাই ভালো ফলের ব্যাপারে খুবই উদগ্রীব।
এছাড়া উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, সাহারপাড়া জি.এ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি পরীক্ষার সার্বিক শৃঙ্খলা, শিক্ষার্থীদের উপস্থিতি এবং ব্যবস্থাপনার সন্তুষ্টি প্রকাশ করেন।পরীক্ষা উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বাসমুখর। তারা বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ায় এবং পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করে।পরীক্ষায় প্রতি বছরের মতো এবারও ফার্স্ট, সেকেন্ড ও থার্ড স্থান অর্জনকারীদের বিশেষ পুরস্কার ও বৃত্তি প্রদান করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।চান্দিনাজুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ, অভিভাবকদের আগ্রহ এবং পরীক্ষার সুশৃঙ্খল আয়োজন ইউনিক স্কলারশিপ পরীক্ষাকে একটি শিক্ষাবান্ধব ও সফল আয়োজন হিসেবে পরিণত করেছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর
1
মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান