Md Obaydul
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে - পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ডক্টর মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের চরিত্র বুঝতে হবে। এটা কেবলই নির্বাচন আয়োজনের লক্ষে গঠিত কোন অন্তবর্তী সরকার না। বরং অজস্র মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদ উৎখাতের পরে মু্ক্তিকামী জনতার সরকার। নির্বাচন আয়োজন করা এই সরকারের দায়িত্ব তবে তারও আগে প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এই দায়িত্ব থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ডক্টর মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে এই মৌলিক কাজ সম্পন্ন করতে দৃঢ়ভাবে সমর্থন করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার প্রধানকে কয়েকটি বিষয়ে পরামর্শ দিয়েছেন। 
১. প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষ করেই নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার ওপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আস্থা রাখে।
২. ফ্যাসিবাদী শক্তি যারা ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, দ্রুততার সাথে তাদের বিচার দৃশ্যমান করতে হবে।
৩. স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করতে হবে। কারণ, তাতেই সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।
৪. বিতর্ক তৈরি করে এবং স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সতর্কতা ও আলাপ আলোচনা করে নিলে অহেতুক ভুল বোঝাবোঝি থেকে রক্ষা পাওয়া যাবে। 
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বৈঠক পরবর্তী বিফ্রিংয়ে বলেছেন, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তীতে আপনাকে দায়িত্ব দেয়া হয়েছে। এখন জয়-পরাজয় একসাথে হবে। রণে ভঙ্গ দেয়ার কোন সুযোগ নাই। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এমটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়া শ্রীপুরে গুনীজন সংবর্ধণা অনুষ্ঠানের আইনজীবী কামরুল ই

1

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

2

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

3

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

4

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

5

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

6

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

7

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

8

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

9

বিদেশ যাত্রা উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী(সঃ) পরিষদের সংবর্ধনা

10

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

11

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

12

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

13

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

14

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া

15

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

16

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

17

বেনাপোলে চেকপোস্টে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ পাসপোর্টয

18

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

19

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

20