জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো বাকৃবির আবাসিক হলে জিমনেশিয়াম চালু

'সুস্থ দেহে সুন্দর মন' - এই প্রবাদটি সকলেরই জানা। আর তাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে জিমনেসিয়ামের চালু করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হলগুলোর মধ্যে এটিই প্রথম জিমনেসিয়াম।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় জিমনেশিয়ামটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো আসাদুজ্জামান সরকারসহ হলের শিক্ষার্থীবৃন্দ। 

জানা যায়, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই জিমনেসিয়ামে থাকবে ওয়েট বেঞ্চ, সিট-আপ বেঞ্চ, রাউন্ড ডাম্ববেল, ফিক্সড ডাম্ববেল, জাম্প রোপ, এবি হুইল, হ্যান্ড গ্রিপ, এক্সারসাইজ বাইক, ম্যাট, পুশ-আপ বার সহ অনেক কিছুই। তাছাড়া ঈদের আগেই ট্রেড মিল যুক্ত হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

প্রভোস্ট বলেন, আমি ছাত্রজীবনে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। ফুটবল, ভলিবল এবং হ্যান্ডবল টিমে খেলেছি। শাহজালাল হল অতীতেও বহুবার বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। যেহেতু আমাদের হল থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামটি অনেক দূরে, তাই আমি হলে একটি কক্ষ পরিষ্কার করিয়ে সেখানে জিমের ব্যবস্থা করেছি, যাতে খেলাধুলার পর শিক্ষার্থীরা জিমের সুবিধা নিতে পারে।আশা করি ঈদের পর ট্রেডমিল সংযোজন করতে পারব।'

তিনি আরো বলেন, 'শাহজালাল হল একটি আন্তর্জাতিক হল হওয়ায়, আমি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ-সুবিধা নিশ্চিত করাতেও গুরুত্ব দিচ্ছি। আশা করি, আমাদের শিক্ষার্থীরা খেলাধুলায় আরও এগিয়ে যাবে এবং কোনো মাদকসেবন বা খারাপ সংস্কৃতির ছায়া তাদের স্পর্শ করতে পারবে না।'

হলের নেপালি শিক্ষার্থী রাহুল যাদব বলেন, 'আমরা হলের নেপালি শিক্ষার্থীরাও খুব খুশি কারণ এখন নিজেদের রুমের কাছেই জিম রয়েছে। এর ফলে মাঠে খেলাধুলার পাশাপাশি শরীর গঠনের জন্য জিমনেসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এমন সুযোগ সুবিধা করে দেওয়ায় ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করার জন্য প্রভোস্ট স্যারকে অসংখ্য ধন্যবাদ।'


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

1

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

2

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

3

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বরিশাল-১ বিএনপি

4

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

5

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

6

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

7

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

8

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

9

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

10

নেত্রীর জন্য দোয়া মাহফিল জেডিসিএফ রংপুর জেলা শাখা

11

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

12

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

13

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

14

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

15

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

16

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

17

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

18

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

19

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

20