জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার বাঁধা

​ মোঃ আব্দুল কুদ্দুস
 জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় আসন্ন গণভোট নিয়ে জুমার খুতবায় আলোচনা চলাকালে মসজিদের ইমামকে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই'র এক কর্মকর্তার বিরুদ্ধে।  শুক্রবার (২২ জানুয়ারি) পাবনা সদর উপজেলার আরিফপুর জেইউএস ফাযিল মাদ্রাসা মসজিদে এ ঘটনা ঘটে।   অভিযুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই'র রাজশাহী বিভাগীয় যুগ্ম-পরিচালক এবং পাবনা সদর উপজেলার হাজিরহাটের মাদারবাড়িয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। মসজিদের ইমাম ও মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করছিলেন ইমাম আহসান উল্লাহ। এসময় মুসল্লি সারি থেকে বয়ানের প্রতিবাদ করেন এবং গণভোট সংক্রান্ত বক্তব্য বাদ দিয়ে নামাজ পড়াতে বলেন। এসময় তর্কাতর্কির এক পর্যায়ে ইমাম সাহেব জেলা প্রশাসকের নির্দেশনার কপি দেখালেও তা ছুড়ে ফেলেন দেন এবং নিজেকের ডিবির চেয়ে বড় কর্মকর্তা দাবি করে ইমামকে মা'রতে তেড়ে যান। এসময় অন্যান্য মুসল্লিরা ইমামের পক্ষে দাঁড়ান। পরে নামাজ শেষে দ্রুত স্থান ত্যাগ করেন আব্দুল্লাহ আল মামুন। স্থানীয়রা জানান, আব্দুল্লাহ আল মামুন ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাবা মুক্তি'যো'দ্ধা ও আওয়ামী লীগ পরিবারের পরিচয় দিয়ে প্রভাববিস্তার করেন। ছাত্রলীগ ও বাবা মুক্তিযোদ্ধার সুযোগেই ২০১২ সালে এনএসআইয়ের চাকরি হয়েছে বলে এলাকায় গুঞ্জন আছে। তার বাবার মু'ক্তি'যো'দ্ধা'র সনদ নিয়েও এলাকায় নানা বিতর্ক আছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করে অভিযুক্ত এনএসআই কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এখানে একটু ভুল হয়েছে। ইমাম সাহেব সংবিধানসহ কিছু বক্তব্য দিচ্ছিলেন। এসময় আমি ইমাম সাহেবকে কোরআন-হাদিসের বক্তব্য দেয়া কথা বলেছি। কিন্তু গণভোট নিয়ে কিছু বলেনি, কারণ আমরাও গণভোটের পক্ষে। আপনার প্রতি অনুরোধ থাকে এটা নিয়ে ইয়ে (নিউজ) হলে আমার চাকরির সমস্যা হবে। তাই ভাই হিসেবে এটা (সংবাদ না করতে) বিবেচনায় করতে অনুরোধ করছি।’ এ বিষয়ে পরবর্তীতে ওই কর্মকর্তা জানান, ঘটনা ও বক্তব্য সঠিকভাবে উপস্থাপিত হয় নি। এবিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা বলেন, ‘আমি বিষয়টি জানতাম না, আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। দেখি আমি এখন বিষয়টি নিয়ে খোজখবর নিই, পরে বিস্তারিত বলতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

1

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

2

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

3

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

4

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

5

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

6

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

7

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

8

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী

9

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

10

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

11

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

12

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

13

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

14

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

15

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

16

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

17

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

18

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

19

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

20