জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়াড়ি আটক

রবিউল ইসলাম 

 মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরির ভেতরে প্রকাশ্যে জুয়া খেলার সময় তিন জুয়াড়িকে আটক করেছে পাটুরিয়া নৌ থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম। এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটগামী ‘গোলাম মাওলা’ নামক ফেরিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ফেরির ভেতরে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে টাকা ও তাস দিয়ে জুয়া খেলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগদ ১ হাজার ২৬০ টাকা ও তাস খেলার সরঞ্জামসহ তিনজন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—
 মো. আমজাদ মন্ডল (৪২), পিতা মৃত কছিমুদ্দিন, ইদ্রিসপাড়া গ্রাম, দৌলতদিয়া ইউনিয়ন, রাজবাড়ী।
এরশাদ মন্ডল (৩৭), পিতা মৃত আকবর মন্ডল, হোসেন মন্ডলপাড়া গ্রাম, একই ইউনিয়ন।
মো. মকবুল কাজী (৩০), পিতা মৃত ওমর কাজী, তাহের কাজি গ্রাম।
পুলিশ আরও জানায়, আটক আমজাদ মন্ডলের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও জুয়া আইনে ৫টি, এরশাদ মন্ডলের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে ৫টি এবং মকবুল কাজীর বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এবং পলাতক আসামিদের শনাক্ত করে শিবালয় থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নৌপথে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

1

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

2

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

3

রাতের আঁধারে লাশের কবর লুট: চুনতিতে এস্কাভাটর দিয়ে কবরস্থান

4

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

5

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

6

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

7

দিনাজপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কে পুলিশ সুপারের ফুল

8

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

9

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

10

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

11

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

12

দিনাজপুর-৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত স্বতন্ত্র প্র

13

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

14

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

15

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

16

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

17

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

18

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

19

ইসলামপুর ইউনিয়নে সরকারি সারের ডিলার অনিয়মে কৃষকদের চরম ভোগা

20