আল আমিন
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে আনিছের ভুট্টা চাষে সাফল্য

স্বল্প সময় ও খরচে অধিক মুনাফা—এ কারণেই ধান, পাট, গম, আলু, সরিষাসহ অন্যান্য ফসলের পাশাপাশি ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকরা। ভুট্টা চাষে সার, কীটনাশক ও শ্রমিক খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় দিন দিন এই ফসলের চাষ বাড়ছে। কৃষকদের উৎসাহ দিতে উপজেলা কৃষি অফিসও পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা প্রদান করছে।
পাঁচবিবি উপজেলার আয়মা গ্রামের কৃষক আনিছুর রহমান আনিছ এ বছর ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। সব মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় ৭৫ হাজার টাকা। বর্তমানে তিনি জমি থেকে ভুট্টা সংগ্রহ করছেন। আনিছ জানান, প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ মণ ভুট্টার ফলন পেয়েছেন। তিনি বলেন, "আমি সাধারণত ধান ও সবজি চাষ করতাম। এবারই প্রথমবারের মতো ভুট্টা চাষ করেছি। ধান ও সবজির তুলনায় ভুট্টা চাষে লাভ অনেক বেশি।"
এছাড়াও উপজেলার বাগজানা ও ধরঞ্জী ইউনিয়নেও ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে। বিশেষ করে ছোট যমুনা নদীর পাড়ঘেঁষা জমিগুলোতে এই ফসলের চাষ বেশি দেখা গেছে। ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান গ্রামের কৃষক কেরামত আলী বলেন, “আমি যমুনা নদীর পাড়ের ৩ বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছি। ফলন ভালো হয়েছে। বর্তমানে বাজারে প্রতি মণ ভুট্টা সাড়ে ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে বিক্রি করতে পারলে খরচ বাদ দিয়ে ভালো লাভ হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান জানান, চলতি মৌসুমে পাঁচবিবি উপজেলায় প্রায় ৪০০ বিঘা জমিতে ভুট্টার চাষ হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

1

জামায়াতের মনোনীত মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

2

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

3

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

4

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

5

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

6

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

7

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

8

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

9

অবৈধ ভাবে ফুটপাত দখল

10

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

12

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

13

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর মা

14

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

15

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

16

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

17

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

18

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

19

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

20