জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

পলাশ হাওলাদার 

পটুয়াখালীর গলাচিপায় ৮শত পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার  ফেরীঘটি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন, এসআই বেল্লাল, এএসআই নিজাম বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।

আটকৃত দুইজন হলেন-নোয়াখালীর মাইজদি থানার পূর্ব মাইজচড়া এলাকার কামাল ব্যাপারির স্ত্রী মোসা. সালমা বেগম (৩৫) এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের দক্ষিণ রনগোপালদি গ্রামের মো. ফোরকান বয়াতির ছেলে মো. পলাশ বয়াতি (৩০)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে-তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আমাদের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে, যাতে স্থানীয়ভাবে মাদক বিস্তার রোধ করা যায়।

গ্রেপ্তারকৃতদের থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ইয়াবাগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি গর্ভে ছিলাম

1

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

2

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

3

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

4

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

5

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

6

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

7

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে

8

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

9

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

10

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

11

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

12

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

13

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

14

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

15

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

16

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

17

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

18

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

19

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

20