রবিউল বাপ্পী
প্রকাশঃ 20-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপিকে ধারাবাহিকভাবে আক্রমণ করলেও ভারতে হিন্দুত্ববাদের মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) সাধারণত কড়া ভাষায় আক্রমণ করেন না। বরং তিনি অতীতে বলেছেন, আরএসএসে ভালো লোক আছেন। কিন্তু ১১-১২ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে এক খোলাচিঠিতে মমতা সরাসরি আরএসএসের সমালোচনা করেছেন।

‘শান্তির আবেদন’ শীর্ষক ওই খোলাচিঠি গতকাল শনিবার রাতে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে আসে।

খোলাচিঠিতে মমতা লিখেছেন, ‘বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। আমি আগে আরএসএসের নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে, রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে। প্ররোচনার সূত্রে একটি দুর্ভাগ্যজনক ঘটনা (মুর্শিদাবাদের দাঙ্গা) ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতটিকে এরা ব্যবহার করছে। ব্যবহার করছে বিভেদের রাজনীতি করার জন্য। এরা “ডিভাইড অ্যান্ড রুল”-এর খেলা খেলতে চায়। এ খেলা বিপজ্জনক।’

আরএসএসকে ভারতে হিন্দুত্ববাদের প্রধান পরিচালক বলা হয়ে থাকে। এই সংগঠনের অধীনে অসংখ্য শাখা, সংগঠন বা অনুসংগঠন আছে। ভারতের জাতীয় স্তরে ক্ষমতাসীন বিজেপি আরএসএসের রাজনৈতিক শাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরএসএসের সম্পর্ক খারাপ নয়। অতীতে তিনি আরএসএসের কাজকর্মের প্রশংসাই করেছেন। একসময় বিজেপির সরকারকে সমর্থনও দিয়েছিলেন মমতা। সে সময় বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ি, যাঁর প্রতি মমতা শ্রদ্ধাশীল। কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে তিনি সরাসরি সমালোচনা করলেন আরএসএসের। এটা তিনি অতীতে করেননি।

মমতা উল্লেখ করেন, ‘আগুনের সঙ্গে খেলা করার জন্য ওরা প্রথমে রামনবমী দিনটিকেই বেছে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গে রামনবমী উদ্‌যাপন হয় খুবই শান্তিপূর্ণভাবে। এরপর ওরা ওয়াক্‌ফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে সংঘটিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করতে চায়।’

বিজেপি ও তার সঙ্গীরা মিথ্যা ও সংকীর্ণতার ওপরে ভিত্তি করে রাজনীতি করছে বলে মন্তব্য করে মমতা খোলাচিঠিতে বলেন, ‘তারা যা বলছে তা অসত্যের ঝুড়ি, অপব্যাখ্যায় ভর্তি। দয়া করে ওদের বিশ্বাস করবেন না। ওরা দাঙ্গা বাধাতে চায়। দাঙ্গায় সবার ক্ষতি হয়। আমরা সবাইকে ভালবাসি। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা দাঙ্গার নিন্দা করি, আমরা দাঙ্গার বিরুদ্ধে। ওরা সংকীর্ণ নির্বাচনী রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায়।’

মমতা আরও বলেন, ‘আইনশৃঙ্খলার স্বার্থে এবং মানুষের প্রাণ ও সম্মান রাখার প্রয়োজনে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। পুলিশের দুজন অফিসার-ইন-চার্জকে সরানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দয়া করে মনে রাখবেন, দাঙ্গা যারা ঘটায়, তারা হিন্দুও নয়, তারা মুসলমানও নয়, দাঙ্গা বাধায় দুর্বৃত্তরা। সব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে মমতা বলেছেন, ‘দয়া করে ধীর ও শান্ত থাকুন। আমরা সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা করি এবং তাদের রুখবই। দাঙ্গার পেছনে আছে যে দুর্বৃত্তরা, তাদের কড়া হাতে দমন করা হচ্ছে। কিন্তু সেই সঙ্গে পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণও আমাদের এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে, পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বোরহানউদ্দিনের দোয়া ও মিল

1

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

2

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

3

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

4

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

5

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ স

6

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

7

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

8

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

9

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

10

আগৈলঝাড়া-কোটালীপাড়া মহাসড়কে কুকুরের সাথে মোটরসাইকেল সংঘর্ষ

11

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

12

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

13

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

14

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

15

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

16

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

17

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

18

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

19

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

20