আল আমিন
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান মিল্টনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মিল্টনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

রবিবার (আজ) বেলা ১১টায় আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনে নেতৃত্ব দেয় ইউনিয়ন বিএনপি এবং এতে অংশ নেয় স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাস্টার।

এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল হুদা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাহিদ হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন।

বক্তারা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন দুর্নীতিগ্রস্ত ও ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তারা দাবি করেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে তিনি পরিষদের কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন, ফলে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।

বক্তারা আরও বলেন, চেয়ারম্যান মিল্টন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও কথিত ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে পরিচিত এবং জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন।

মানববন্ধন শেষে আয়োজকরা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারা দ্রুত মিল্টনকে অপসারণ করে একজন প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

1

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

2

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

3

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

4

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

5

দিনাজপুর ডিবির অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্ত

6

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

7

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

8

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

9

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

10

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

11

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

12

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

13

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

14

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

15

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

16

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

17

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

18

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

19

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

20